ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সরকারি কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণ স্থগিত, যানবাহন কেনাও বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকারি ব্যয় কমাতে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন কেনা বন্ধ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাত ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে অভ্যন্তরীণ প্রশিক্ষণও ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে সরকারি কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান কেনা হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম কেনাও আপাতত বন্ধ রাখা হবে।
এ ছাড়া সভা-সেমিনারের ব্যয় ৫০ শতাংশ কমানো এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমাতে বলা হয়েছে।
নাসিমুল গনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ তেল আমদানিনির্ভর হওয়ায় এর প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে। এই পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে জ্বালানি আনার সম্ভাবনা তৈরি হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সব ধরনের মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাদ্য ও ওষুধের দোকানের মতো জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন পর্যবেক্ষণে মনিটরিং জোরদার করা হবে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা