ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আয়নাঘর নিয়ে যা বললেন শামসুজ্জামান দুদু
ডুয়া নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘আয়নাঘর’ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আয়নাঘরের ঘটনাগুলো যেভাবে আসছে, তা দুঃখজনক, ভয়ংকর ও বিপজ্জনক।
তিনি বলেন, আয়নাঘরে রাজনৈতিক নেতাকর্মীদের বন্দী করে অমানবিক জীবন যাপন করতে বাধ্য করা হতো। সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারাও ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক বলেন, আয়নাঘর পরিদর্শনে বিদেশি সাংবাদিকদের নেওয়া হলেও দেশীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি, যা দুঃখজনক।
শামসুজ্জামান দুদু মনে করেন, সরকার বিশৃঙ্খলাপূর্ণভাবে কাজ করছে এবং কখন কী করতে হবে তা বুঝতে পারছে না। তিনি অভিযোগ করেন, বিগত সরকার নির্বিচারে খুন ও গুমের মাধ্যমে দেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে।
তিনি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি তারা খুনিদের বিচার করতে না পারে, তাহলে ক্ষমতায় থাকার নৈতিক অধিকার তাদের নেই। তিনি শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান।
নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনর রশিদ, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি