ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এসব আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে।
তিনি আরও জানান, ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়েও সরকার ভাবছে। পাশাপাশি শিক্ষকদেরও এ বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত