ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি; পদ ১ হাজার ৮২৫
ডুয়া ডেস্ক : একাধিক নন-ক্যাডার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৮২ ক্যাটাগরিতে ৯ম, ১০ম ও ১২তম গ্রেডে এক হাজার ৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চেয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের (উচ্চতর স্কেলসহ ৯ম-১২তম গ্রেড) সর্বমোট ৮২ ক্যাটাগরির ১,৮২৫টি পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নির্দেশাবলি কর্ম কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর Web address: http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।
আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অনলাইন রেজিস্ট্রেশন, চলবে আগামী ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৩ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়সীমা পার হলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে সংশোধনের সুযোগ থাকবে। প্রার্থীদের অবশ্যই আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। একবার ফি জমা হলে, আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। রেজিস্ট্রেশনের শেষ তারিখের পর কোনো তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ