ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ন্যাটো থেকে সরে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটো (NATO) থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেছেন এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শেষে ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “বিষয়টি এখন পুনর্বিবেচনার বাইরে চলে গেছে। আমি কখনোই ন্যাটো দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম তারা একটি কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি ভালো করেই জানেন।”
সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাজ্যের সামরিক শক্তির সমালোচনা করে বলেন, “তোমাদের তো আসলে কোনো নৌবাহিনীই নেই। তোমাদের রণতরীগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এমনকি বিমানবাহী রণতরীগুলোও ব্যবহারের অনুপযোগী।”
এর পাশাপাশি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ মিত্র দেশগুলোর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, “তোমাদের নিজেদের লড়াই এখন নিজেদেরই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সহায়তায় থাকবে না।” তিনি ইউরোপীয় মিত্রদের সাহসী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে তাদের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।
এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বেড়েই চলেছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে ভারী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক বিশেষ ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা সরাসরি সম্প্রচার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ