ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকে ১০৮ পদে সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’ জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে ব্যাংকের প্রয়োজনীয়তা অনুযায়ী এই পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।
যোগ্যতা ও শর্তাবলি:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরেই ‘তৃতীয় বিভাগ’ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। এছাড়া এসএসসি থেকে পরবর্তী স্তরগুলোর অন্তত দুটিতে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে)।
বেতন ও সুযোগ-সুবিধা:
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) মূল বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ৩০ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিস্তারিত দেখুনএখানে
আবেদন করতেক্লিক করুন এখানে
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর