ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা নববর্ষ উদযাপন করা হবে আনন্দ শোভাযাত্রা নামেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে প্রতিবছর বাংলা নববর্ষের শোভাযাত্রা বের হয়। এবারের বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ‘মঙ্গল শোভাযাত্রা’র পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’ নামই বহাল থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর নেওয়া এ সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। ফলে এবারও ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই পহেলা বৈশাখ উদযাপিত হবে।
মঙ্গলবার (৩১ মার্চ ,২০২৬) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ বের হবে।
শোভাযাত্রাটি রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।
নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করা যাবে না, তবে চারুকলা অনুষদে প্রস্তুত মুখোশ হাতে প্রদর্শন করা যাবে। ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। ওই দিন বিকাল ৫টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর স্টিকারযুক্ত বিশ্ববিদ্যালয়ের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। পহেলা বৈশাখে ক্যাম্পাসে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এবং মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল পাবলিক টয়লেট স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নববর্ষ উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্য-সচিব করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন উপ-কমিটিও গঠন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)