ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করার চিন্তা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: পলিটেকনিক ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে তিন বছরে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশের সুযোগ পেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সোমবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় শিক্ষামন্ত্রী উন্নয়ন কার্যক্রম সততা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় কারিগরি শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং নতুন কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।
সভায় জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। তবে এর আগে এই কোর্স তিন বছর মেয়াদি ছিল। চার বছর করা হলেও পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন হয়নি বলে সভায় উল্লেখ করা হয়।
এ অবস্থায় কোর্সের মেয়াদ পুনরায় তিন বছরে নামানো হলে এর সম্ভাব্য সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। মেয়াদ কমালে শিক্ষার্থীরা আগেভাগে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে বলেও সভায় মত দেওয়া হয়।
সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান