ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকসই পুঁজিবাজার গড়ার অঙ্গীকার নিয়ে বিএসইসি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ উদযাপন করেছে। আজ ২৯ মার্চ ২০২৬, রোববার বেলা ১১:০০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের পুঁজিবাজারের সকল স্তরের অংশীজন, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ একটি সমৃদ্ধ ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা দেশের পুঁজিবাজারকে একটি প্রাণবন্ত ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই। এজন্য বাজারের সকল অংশীজনকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। বিএসইসি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।” একইসাথে তিনি দেশের পুঁজিবাজার ও জাতীয় অর্থনীতির সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ এবং কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ। অনুষ্ঠানের শুরুতেই বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ছিল ঢাকা স্টক এক্সেচেঞ্জ পিএলসি (DSE), চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ পিএলসি (CSE), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (CDBL), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (CCBL), ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB)।এছাড়া ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (DBA), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (BMBA), বিএপিএলসি (BAPLC), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (ABB) এবং পেশাজীবী সংগঠন হিসেবে আইসিএবি (ICAB), আইসিএমএবি (ICMAB) ও আইসিএসবি (ICSB)-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), সিএফএ সোসাইটি, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (CMJF)-এর প্রতিনিধিবৃন্দ এবং দেশের শীর্ষ সংবাদমাধ্যমের সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন। বিএসইসি গঠিত তদন্ত কমিটি ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্যবৃন্দসহ দেশের শীর্ষ ২০টি ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক এবং শীর্ষস্থানীয় ইস্যুয়্যার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির