ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৯৯৯ নম্বরে সেবা পাবেন বিদেশি নাগরিকরাও
ডুয়া নিউজ : দেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। এই নম্বরে কল করে উপকার পেয়েছেন হাজার হাজার নাগরিক। এবার জাতীয় জরুরি সেবা নম্বরে বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকদের ইংরেজি ভাষায় সেবা দেওয়া শুরু করেছে। মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বিদেশি নাগরিকরা।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটরদের ‘সিম’ বা ল্যান্ড ফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ৯৯৯-এ কল করে জরুরি পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন।
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায়, বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সেবা ১২ জানুয়ারি থেকে চালু হয়েছে। ইংরেজি ভাষাভাষী জরুরি সেবাপ্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে। ৯৯৯ নম্বরে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে ২ চাপতে হবে।
প্রসঙ্গত, ৯৯৯ হলো জাতীয় জরুরি নম্বর। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে আনুষ্ঠানিকভাবে এই সেবা যাত্রা শুরু করে। এই নম্বরটি টোল ফ্রি। এই নম্বরে কল করা ব্যক্তিকে একজন অপারেটরের সঙ্গে সংযুক্ত করে, যিনি ফোনকারীকে পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের সঙ্গে সংযুক্ত করেন। বাংলাদেশ পুলিশ দ্বারা পরিচালিত জাতীয় জরুরি হেল্প ডেস্কের অধীনে পরিষেবাগুলো দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি