ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মুক্তিযুদ্ধের ইতিহাস খাটো করার সুযোগ নেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার গৌরব নিয়ে আলোচনা বা গবেষণার নামে যেন কোনোভাবেই জাতির অর্জনকে খাটো করা না হয়—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যেমন ঠিক নয়, তেমনি অতীত নিয়ে অতিরিক্ত চর্চাও ভবিষ্যতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি গুরুত্বপূর্ণ ও অনিবার্য চরিত্র। ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে আলোচনা ও গবেষণা অবশ্যই চলবে, তবে সেই আলোচনার মাধ্যমে যেন মূল ইতিহাসকে প্রশ্নবিদ্ধ বা খাটো করার চেষ্টা না হয়।
তিনি আরও বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে মানুষ এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীতকে পুরোপুরি ভুলে গেলে দুই চোখই অন্ধ হয়ে যায়। গত ১৭ বছরে অতীত নিয়ে এত বেশি বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে যে এতে দেশের প্রকৃত ইতিহাস অনেক সময় আড়ালে পড়ে গেছে।
তারেক রহমান বলেন, দেশের সামনে নানা সীমাবদ্ধতা থাকলেও ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। আমাদের আকাঙ্ক্ষা অনেক বড় হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তাই সম্মিলিতভাবে লড়াই করলেই দেশকে এগিয়ে নেওয়া যাবে।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।
আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)