ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসের আয়োজনকে ঘিরে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে সবার দৃষ্টি কাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার একমাত্র কন্যা জায়মা রহমানও।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল চারটার দিকে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। মাঠে নামার পরপরই সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বিশেষভাবে সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ এবং সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের সঙ্গে কিছুটা সময় নিয়ে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
পরে খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি পুরো স্টেডিয়াম ঘুরে দর্শকদের অভিবাদন জানান। পূর্ব গ্যালারিতে থাকা দর্শকরাও হাত নেড়ে তাকে স্বাগত জানান।
এ সময় তার কন্যা জায়মা রহমান ডাগআউটে বসে ছিলেন। প্রধানমন্ত্রী মাঠে আসার পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলোয়াড়রা প্রস্তুতি নেন ম্যাচের জন্য।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচ শুরু হলে তিনি ডাগআউটে বসেই খেলা উপভোগ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি