ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দুবাইয়ে প্রধান উপদেষ্টা
বাংলাদেশ-আমিরাতের মধ্যে সম্পর্ক ও বাণিজ্য বাড়বে
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গার্মেন্ট সামিটের সাইডলাইনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে বলে জানান আমিরাতের মন্ত্রী।
এ সম্মেলনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার উপস্থিতি সমাবেশকে উন্নত করেছে। আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি। ডব্লিউজিএস সারা বিশ্ব থেকে আসা লোকদের অভিজ্ঞতা থেকে শিখছে।
বাংলাদেশে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-ইউএই সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারিত করবে।
ড. ইউনূস বলেন, তিনি স্বাস্থ্য ব্যবস্থা এবং বড় রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতি দেখে মুগ্ধ। তিনি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ বৈঠকে যোগ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের