ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল রায়ের বিরুদ্ধে আপিল
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই আপিল করা হয়েছে।
আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশনা প্রদান করেছেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিকে এ রায়ের প্রতিবাদে একইদিন আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। তারা বিচারককে লক্ষ্য করে স্লোগান দেন ও আদালতের দরজায় ধাক্কাধাক্কি করেন। আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের বেগ পেতে হয় এবং বিচারপতিরা দ্রুত এজলাস ছাড়েন।
এরপর থেকে টানা আন্দোলন চলছে নিয়োগপ্রত্যাশীদের। সর্বশেষ আজ দুপুর ১টার পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেন।
গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই ফলাফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।
পরে এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন।
অতঃপর প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে গত ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য উঠেছিল। এ বিষয়ে চূড়ান্ত শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের নির্দেশনা দেন। আজ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি