ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৌলতদিয়ায় বাসডুবির ৫ ঘণ্টা পার, নিখোঁজ অন্তত ৪০ জন
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ থেকে ৫০ জনের মতো যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সোহেল রানা রাত ১০টার দিকে জানান, এখন পর্যন্ত মাত্র ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা বাসের ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ নিশ্চিত করেছেন যে, উদ্ধারকারীরা এ পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করেছেন। মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, বাসটি পদ্মা নদীর প্রায় ৮০ ফুট গভীরে তলিয়ে গেছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে ফরিদপুর ও গোয়ালন্দের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী থেকে সপরিবারে বাসে উঠেছিলেন। বাসটি যখন নদীতে পড়ে যায়, তিনি কোনোমতে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে প্রাণ বাঁচান। কিন্তু তার স্ত্রী ও দুগ্ধপোষ্য শিশুসন্তান এখনো নিখোঁজ রয়েছেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে রাতভর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ফায়ার সার্ভিস।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি