ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আইএমএফের সঙ্গে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠক করবে সরকার: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রয়োজনীয় ঋণ সহায়তার বিষয়ে আলোচনা করতে আগামী এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বসবে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, "আইএমএফের প্রতিশ্রুত ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির অর্থছাড়ের বিষয়ে আগামী জুলাইয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া অর্থের অভাবে যেসব উন্নয়ন প্রকল্প বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালু করার জন্য আইএমএফের কাছে বিশেষ অর্থ সহায়তা চাওয়া হয়েছে।"
বৈশ্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ওপর সরকারের কোনো হাত নেই। তবে এখন পর্যন্ত সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। ভবিষ্যতে জ্বালানিসহ অন্যান্য অর্থনৈতিক সংকট মোকাবিলায় জনগণকে আরও সংযমী হওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আইএমএফের সঙ্গে আসন্ন বৈঠকগুলো দেশের অর্থনীতির গতি সচল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি