ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও পেশাদার হওয়ার আহ্বান আইজিপির
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পবিত্র ঈদুল ফিতর-পরবর্তী প্রথম কর্মদিবসে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশি তৎপরতার ভূয়সী প্রশংসা করে আইজিপি বলেন, "হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন এবং উৎসব উদ্যাপন করেছেন।" এই কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনগুলোতেও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ প্রধান হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে ঈদোত্তর আন্তরিক অভিনন্দন জানান। উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)