ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
জ্বালানি সংকটে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট ঘনীভূত হওয়ায় পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে যে কোনো সময় সারাদেশে ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মালিকদের সংগঠন।
রোববার (২২ মার্চ) রাতে এক বিবৃতিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের পেট্রোল পাম্পগুলো বর্তমানে তীব্র সংকটের মধ্যে রয়েছে। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
সংগঠনটির দাবি, দেশের বিপুল সংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারী তেল নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন, যা তাদের মধ্যে অসন্তোষ তৈরি করছে। একই সঙ্গে পাম্পে কর্মরত নজেলম্যানদের ওপরও বাড়ছে চাপ। ক্রেতাদের সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তারা আরও জানায়, নিরবচ্ছিন্নভাবে দীর্ঘ সময় কাজ করার অভ্যাস না থাকায় কর্মীদের ওপর বাড়তি চাপ পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই অবস্থায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এবং নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকলে যে কোনো সময় পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে