ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
স্বরাষ্ট্রমন্ত্রী
'কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার'
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রযুক্তি ও মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
রোববার (২২ মার্চ) বিকেলে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।” তিনি আরও জানান, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষাকে পর্যায়ক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে।
সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপি সরকার ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ প্রকল্প শুরু হয়েছে। তিনি ঘোষণা দেন, খুব শীঘ্রই কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ বা ‘ফারমার্স কার্ড’ বিতরণ শুরু হবে।
মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, “দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।”
ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি