ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
ইরান-ইসরায়েল যুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানালেন সিরিয়ার প্রসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, সিরিয়া কোনোভাবেই এই ভয়াবহ সংঘাতের অংশ হতে চায় না এবং তাঁর সরকার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে গ্রহণ করছে।
গত শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। তুর্কি টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, “আমরা চেষ্টা করছি সিরিয়া যেন কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে না পড়ে। গত ১৫ বছর ধরে আমাদের দেশ নানা অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল। এখন আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখছি এবং আরব দেশগুলোর পাশে আছি।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত। ইরান তার জবাবে ইসরায়েল ও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার ভৌগোলিক অবস্থান এই সংঘাতের রুট হিসেবে ব্যবহৃত হওয়ায় দেশটি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র চলাচলের সময় ইসরায়েল তা প্রতিহত করার চেষ্টা করছে।
সিরিয়া নিরপেক্ষ থাকার ঘোষণা দিলেও গত শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ সিরিয়ার একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, সোয়েইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, ওই এলাকায় সরকারি বাহিনী ও স্থানীয় উপজাতিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট আল-শারা সিরিয়াকে বড় যুদ্ধ থেকে দূরে রাখার চেষ্টা করলেও ইসরায়েলি হামলা এবং দেশের ভেতরের জাতিগত সংঘাত তাঁর এই প্রচেষ্টাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি