ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে এবং বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মিথ্যাচার করছেন, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।
রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ। বিএনপি সরকারের প্রতিষ্ঠিত মতপ্রকাশের স্বাধীনতায় একটি পক্ষ প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার করছেন।” তিনি আরও মন্তব্য করেন, “কুৎসা রটানো ফ্যাসিবাদের লক্ষণ। যারা বিভিন্নভাবে কুৎসা রটানো, মিথ্যাচার করছেন তাদের গায়ে ফ্যাসিবাদের তকমা লেগে যাবে।”
এদিকে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, তবে বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানান।
একই দিনে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি বলেন, “ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির যে অভিযোগ আছে, আগামী ৬ মাসের মধ্যে সরকার তা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসবে।” এছাড়া প্রান্তিক পর্যায়ের মানুষের ভোগান্তি কমাতে দেশের প্রতিটি ইউনিয়নে ভূমি অফিসের সেবা বিস্তৃত করার কাজ চলছে বলেও জানান তিনি।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ এলাকায় ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি