ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে যেদিন
ডুয়া ডেস্ক : ছাত্রদের ডাকে পথে নামা মানুষদের নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। চলতি মাসের ১৫ থেকে ২৮ তারিখের মধ্যে তারা আনছে নতুন রাজনৈতিক দল।
ইতোমধ্যে জনমানুষের প্রস্তাবিত নাম, প্রতীক নিয়ে চলছে কাজ। নেতৃত্বের তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজন ছাত্রনেতার নাম। আলোচনায় রয়েছে নাহিদ ইসলাম, আখতার হোসেন সারজিস আলম। তবে, এখনই চূড়ান্ত বলছে না নাগরিক কমিটি।
জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন দল হবে অনেকটা আমব্রেলা পার্টির মতো অর্থাৎ যে ছাতার নিচে দাঁড়াতে পারবেন মধ্যপন্থার যে কেউ। থাকবে না ডান বা বামের ধরণ কিংবা পরিবারতন্ত্র। সমাজতন্ত্র বা ইসলামি ভাবধারায় না যেয়ে, গণতান্ত্রিকভাবে মানুষের সমস্যা সমাধানই হবে লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা একদম জনগণের মধ্য থেকেই দল গঠন করবো। অনেকেই মনে করছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ভাবগুরুর ভূমিকায় আছেন বিশিষ্ট লেখক ও চিন্তক ফরহাদ মজহার। তার দাবি, নতুন এই দল মূলত গণমানুষের অভিপ্রায়।
গণমাধ্যমকে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন করা ছাড়া শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে কোন পরিবর্তন আসবে না। তাই এটি ইতিবাচক এবং আমাদের সবার উচিত নতুন দলকে সমর্থন করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি