ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল গ্রেপ্তার
ডুয়া নিউজ : জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুল ইসলামকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। সিএমপির একটি দল তাকে চট্টগ্রামে আনার জন্য ঢাকা গেছে। তাকে আনা হলে আদালতে তোলা হবে।”
জানা গেছে, চট্টগ্রাম নগরীর চন্দনাইশ থানায় এক ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সংঘর্ষের সঙ্গে জড়িত বলে জানানো হয়।
জুলাই অভ্যুত্থানের সময় সাইফুল ইসলাম ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের ৩২তম কমিশনার। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচের কর্মকর্তা। সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকার মেট্রোরেল (এমআরটি)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন। সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন