ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শহীদ মিনারে রাকিব হ/ত্যা, গ্রে/প্তার ৪
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালেই এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
প্রাথমিকভাবে আজ দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিংয়ের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরে অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত রোববার রাত সোয়া ৯টার দিকে রাকিবুল তার বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের সিঁড়িতে সময় কাটাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে ছুরি দিয়ে আঘাত করে। হামলার পর উপস্থিত লোকজনের একজনকে ধরিয়ে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হামলায় মোট সাত থেকে আটজন অংশ নিয়েছিল এবং এক নির্দিষ্ট এলাকা থেকে তাদের ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল।
নিহত রাকিবুলের বাড়ি ভোলা সদর। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট