ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
যুদ্ধ পরিস্থিতিতে কাতারে ঈদ জামাত নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কাতারে ঈদুল ফিতরের নামাজ আয়োজন নিয়ে এসেছে বড় পরিবর্তন। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিবেচনায় এবার উন্মুক্ত বড় জমায়েত এড়িয়ে নিজ নিজ এলাকার মসজিদে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস দোহা।
মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নির্দেশনা দেয় এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক যুদ্ধাবস্থার কারণে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এ বছর ঈদুল ফিতরের নামাজ খোলা ময়দানের পরিবর্তে মসজিদে আদায়ের জন্য নির্দেশনা দিয়েছে।
এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছরের মতো বড় পরিসরে বাংলাদেশ এম এইচ এম স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঈদের জামাত আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলে এবং নিরাপত্তা ঝুঁকি এড়িয়ে নিকটস্থ মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
দূতাবাস আরও জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সবাইকে সতর্কতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস