ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
কাল থেকে ৯ ট্রেনের বিমানবন্দর স্টপেজ বন্ধ, টিকিটও মিলবে না
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলগামী ৯টি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক ঈদ প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১৬ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত ৯টি ট্রেন বিমানবন্দর স্টেশনে থামবে না। এই তালিকায় রয়েছে— একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস। এই ট্রেনগুলো ঢাকা স্টেশন ছেড়ে সরাসরি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।
রেলওয়ে জানিয়েছে, বিশেষ এই ব্যবস্থার কারণে এখন থেকে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী কিংবা ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে না। এছাড়া যাত্রীদের চাপ সামলাতে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের প্রধান প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি (Suburban) প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে।
বিনা টিকিটের যাত্রী ঠেকাতে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ বড় বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ছাড়া বাড়তি যাত্রীসেবার সুবিধার্থে ঈদের ১০ দিন আগে থেকে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনে কোনো ‘সেলুন কার’ (ভিআইপি কোচ) সংযোজন করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ