ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাবা থালাপতি বিজয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন সঞ্জয়

২০২৬ মার্চ ১৫ ১৪:১০:৩২

বাবা থালাপতি বিজয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবনে বইছে ঝোড়ো হাওয়া। স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গমের দায়ের করা বিচ্ছেদ মামলার রেশ কাটতে না কাটতেই এবার বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জ্যাসন সঞ্জয়। এই নবীন পরিচালক তার নামের পাশ থেকে বাবার নামের আদ্যাক্ষর (বিজয় নামের 'ভি') সরিয়ে ফেলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

তামিল চলচ্চিত্র জগতে বাবার নামের আদ্যাক্ষর সন্তানের নামের আগে রাখার দীর্ঘদিনের প্রথা ভেঙেছেন সঞ্জয়। গুঞ্জন উঠেছে, বাবার নাম সরিয়ে তিনি এখন মা সঙ্গীতার নামের আদ্যাক্ষর নিজের নামের সঙ্গে যোগ করতে পারেন। শুধু নাম পরিবর্তনই নয়, বাবার পরকীয়া ও পারিবারিক কলহের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ‘আনফলো’ করেছেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের পরকীয়ার অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা। আদালত আগামী ২০ এপ্রিল বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। স্ত্রী সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকেই বিজয় অন্য এক সম্পর্কে লিপ্ত। এদিকে বিজয় ভক্তদের এসব গুঞ্জনে কান না দেওয়ার পরামর্শ দিলেও ছেলের এমন কঠোর অবস্থানে দক্ষিণী সিনেমা পাড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত