ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি মাতাতে আসছেন জেমস
ডুয়া নিউজ : বাংলাদেশের তুমুল জনপ্রিয় শিল্পী জেমস। তার গান মানেই আলাদা উন্মাদনা। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও রয়েছে তার অগণিত ভক্ত-অনুরাগী। তবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রয়েছে আলাদা স্থান। তিনি যতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ততবার দেখা গেছে ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় এই শিল্প আবারও মাতাতে আসছেন ঢাবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হচ্ছে ১৩ ফেব্রুয়ারি।
পিঠা উৎসব, মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপনীতে গান গাইবেন জেমস ও তার দল।
বিষয়টি নিশ্চিত করে জেমস-এর ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউল চমক। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে।
আয়োজন প্রসঙ্গে জেমসের ভাষ্য, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইবো, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।’
জানা গেছে, শুধু জেমসই নয়, একই মঞ্চে পারফর্ম করবেন আর্টসেল সদস্যরাও।
‘তারুণ্যের উৎসব’ আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদফতর। এবারের উৎসবের শ্লোগান ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)