ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
নেতাদের ‘প্রটোকল’ দিতে পড়ার টেবিল থেকে ছাত্রদের তুলে আনার রাজনীতি আর চাই না
ডুয়া নিউজ: নেতাদের প্রটোকল দিতে যে ছাত্ররাজনীতি ছাত্রদের পড়ার টেবিল থেকে তুলে এনে মধুর ক্যানটিনে জড়ো করে, আমরা আর সেই ছাত্ররাজনীতি চাই না। ছাত্ররাজনীতি হতে হবে শিক্ষার্থীদের স্বার্থে, কোনভাবেই লেজুড়বৃত্তিক নয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘ডায়ালগ ফর ডেমোক্রেসি’র আয়োজনে অনুষ্ঠিত এক নীতি সংলাপে ছাত্রনেতারা এসব মন্তব্য করেন।
সংলাপে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি।
অনুষ্ঠানটি শুরু হয় রাফিয়া রেহনুমা হৃদির বক্তব্যের মাধ্যমে। তিনি বলেন, আমরা পূর্বের ছাত্ররাজনীতির ভয়াবহ রূপ দেখেছি। এই রাজনীতির শিকার হয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ছাত্ররাজনীতিকে উন্মুক্ত রাখার পক্ষে মতামত দেন। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিআর (শ্রেণি প্রতিনিধি) নির্বাচন করে পরে সিআর কাউন্সিল গঠন করা যেতে পারে। তবে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রয়োজন আছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বললেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অবশ্যই থাকতে হবে, তবে তা লেজুড়বৃত্তিক নয়। যে ছাত্ররাজনীতি আমাদের পড়ার টেবিল থেকে সরিয়ে সন্তানদের প্রটোকল দিতে বাধ্য করে, সেটি আমাদের জন্য অগ্রাহ্য। বর্তমান দলীয় ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করেছে।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন দেশে ছাত্ররাজনীতি গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু আমাদের দেশে তা হয় না। আমাদের দেশে আদর্শের উল্টো রাজনীতির চর্চার হয়।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আখতার হোসেন ছাত্রলীগের নিপীড়নের বর্ণনা দেন। তিনি তাঁর অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ফোন চেক করে আমার উপর হামলা হয়েছে। আমরা ওই ধরনের রাজনীতি চাই না। ছাত্ররাজনীতি অবশ্যই শিক্ষার্থীদের সেবায় ও তাদের অধিকারের জন্য হতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ