ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
ডুয়া ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে চালু হচ্ছে যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।
বুধবার সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস প্রথমবারের মতো যমুনা রেল সেতু অতিক্রম করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।
তিনি জানান, আপাতত একটি লাইনে উভয় দিকের ট্রেন চলবে। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুটি লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
নতুন এই রেল সেতু চালুর ফলে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। ১৯৯৮ সালে চালু হওয়া বঙ্গবন্ধু সেতুতে ২০০৮ সালে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়।
এ সমস্যা সমাধানে ২০২০ সালের ৩ মার্চ যমুনা নদীর ওপর নতুন রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালের ২৯ নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং ২০২১ সালের মার্চে নির্মাণকাজ শুরু হয়।
প্রথমে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকায়। জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ৭২.৪০ শতাংশ অর্থায়ন করেছে, আর বাকি অর্থ এসেছে দেশীয় উৎস থেকে।
প্রকল্পের শুরুতে এ সেতুর নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, তবে গত ডিসেম্বরে এর নাম পরিবর্তন করে যমুনা রেল সেতু রাখা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি