ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

লেবাননে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর দুই সদস্য নিহত

২০২৬ মার্চ ০৮ ২০:৫৮:১২

লেবাননে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর দুই সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে সংঘর্ষের ঘটনায় ইসরায়েলি বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় দেশটির সেনাবাহিনীর একজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষের সময় ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার নিহত হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।

এই ঘটনায় নিহত আরেক সেনার পরিবারের কাছে ইতোমধ্যে খবর পৌঁছে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষের সময় তাদের একজন কর্মকর্তা সামান্য আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি এলাকায় বিকল হয়ে পড়া একটি সামরিক যান উদ্ধার করতে রাতে অভিযান চালাচ্ছিল ইসরায়েলি সেনারা।

এ সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে এখনও তদন্ত চলছে। এই হামলায় দুই সেনা নিহত এবং একজন কর্মকর্তা আহত হন।

ঘটনার পরপরই প্রতিক্রিয়া হিসেবে ওই অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত