ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুর্নীতি বন্ধ করলে দেশের অনেক সমস্যার সমাধান হবে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশে দুর্নীতি প্রধান চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি মনে করেন, দুর্নীতি বন্ধ করলে দেশের অনেক সমস্যা স্বাভাবিকভাবে সমাধান হবে। তাই প্রধানমন্ত্রী যে দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে সকলের সম্মিলিত কাজ অত্যন্ত জরুরি।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী এসব মন্তব্য করেন।
আফরোজা খানম বলেন, সরকারি প্রকল্প, টেন্ডার প্রক্রিয়া এবং সার ডিলার নিয়োগে কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিতে হবে। পাশাপাশি তিনি প্রশাসনকে কৃষিজমি রক্ষায় আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। জনগণ আমাদের ভোট দিয়েছেন অনেক প্রত্যাশা নিয়ে। আমাদের লক্ষ্য শুধু কী আমরা পেলাম তা নয়, বরং জনগণ কী পেল তা বড় করে দেখা উচিত।
এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, নারীরা আজ ঘর সামলানোর পাশাপাশি দেশও এগিয়ে নিতে সক্ষম। প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর উন্নয়নের জন্য ৩১ দফার আলোকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, নারীরা যেন সমাজে এগিয়ে থাকে এবং নারী উদ্যোক্তারা তাদের কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ও পদক্ষেপ নেওয়া হবে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। পুলিশ সুপার মো. সারওয়ার আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম দপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)