ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৩ সরকারি হাসপাতালে র্যাবের অভিযান, ২০ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোগীদের হয়রানি ও প্রতারণা বন্ধে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-২ এর উপ-অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতালে (NITOR) এক বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতাল তিনটি থেকে মোট ২০ জন দালালকে আটক করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি খালিদুল হক বলেন, "সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা দালাল চক্রের কারণে বিভিন্নভাবে প্রতারিত ও হয়রানির শিকার হন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই অসাধু তৎপরতার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছে। গত ৪ মার্চ মন্ত্রণালয় ঘোষিত সাত দফা কর্মসূচির অংশ হিসেবে আমরা এই অভিযান শুরু করেছি।"
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে অঙ্গহানি বা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগও পাওয়া যায়। এমন ক্ষেত্রে মানব পাচার আইনে মামলা করার বিধান রয়েছে।
র্যাব কর্মকর্তা সতর্ক করে বলেন, "হাসপাতালের কোনো কর্মচারী বা ওয়ার্ডবয় যদি এই চক্রের সঙ্গে জড়িত থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?