ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক নারী দিবসে ডিএমপির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করতে একটি সেমিনারের আয়োজন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠানে বক্তারা নারীকে আরও শক্তিশালী ও নিরাপদ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরেন।
রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নারী সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার।
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার— সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। দিবসটি নারীর মর্যাদা, অধিকার ও সমতা প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকারকে নতুন করে জোরালো করে।
সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নারী দিবসে সকল নারীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের দক্ষতা বাড়াতে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে তারা নিজ নিজ দায়িত্ব পালনে আরও দক্ষ হয়ে উঠবেন এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, সৃষ্টির শুরু থেকেই নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে নারীর অবদান অপরিসীম। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বলেও তিনি উল্লেখ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?