ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুদ্ধের মধ্যে মার্কিন সেনা আটক করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করার দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আলি লারিজানি এক বিবৃতিতে জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর গত এক সপ্তাহে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।
রোববার বাংলাদেশ সময় দেওয়া ওই বিবৃতিতে তিনি এ তথ্য জানান। তবে আটক হওয়া মার্কিন সেনাদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
এছাড়া কীভাবে ওই সেনাদের আটক করা হয়েছে বা তারা বর্তমানে কোথায় রয়েছে— এ বিষয়েও বিস্তারিত কিছু প্রকাশ করেননি ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্রের সেনারা সরাসরি স্থল হামলা চালিয়েছে— এমন কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ফলে মার্কিন সেনাদের আটকের বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল