ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রদূত
বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড
ডুয়া নিউজ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সংস্কার অ্যাজেন্ডাকে পূর্ণ সমর্থন করবে বলে জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি এ কথা বলেন।
রাষ্ট্রদূত কেলি বলেন, “আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে।”
রাষ্ট্রদূত আরও বলেন, “আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায়। প্রধান আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চাইছে।”
আধা ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি, উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তি, যা শতাব্দী পর শান্তি এনেছে এবং রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন তারা।
আয়ারল্যান্ড সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান আইরিশ রাষ্ট্রদূত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি