ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের আট প্রতিনিধি সচিবালয়ে
ডুয়া ডেস্ক : শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিত প্রথম থেকে ১২তম নিয়োগ প্রত্যাশীদের আটজন প্রতিনিধি ডেকে নেওয়া হয়েছে সচিবালয়ে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিনিধি দলে রয়েছেন যারা- আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসহাব, প্রধান সমন্বয়ক জি এম ইয়াছিন, সমন্বয়ক আল মুমিন, সমন্বয়ক মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন শিল্পী, সদস্য রাজিয়া সুলতানা (রথি) এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মমিন পলাশ।
এনটিআরসিএর নিবন্ধিত প্রথম থেকে ১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জিএম ইয়াছিন বলেন, আমাদের আন্দোলনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনার আহ্বান জানায়।
তিনি বলেন, এনটিআরসিএ এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২ থেকে ১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। ২০২১ সালের ৮ অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি।
জিএম ইয়াছিন বলেন, এনটিআরসিএর আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না। আমাদের দাবি আদায় না হলে এখানেই লাগাতার অবস্থান কর্মসূচির পালন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি