ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
থানার মূল ফটকে এসে টিকটক করেন আ.লীগ নেত্রী, অতঃপর....
ডুয়া ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক ভিডিও তৈরি করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুন (৪২) গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে তাকে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা নিয়ে তাকে আদালতে হাজির করা হয়।
শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। প্রাক্তন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে হার মানেন তিনি।
মঙ্গলবার থানার মূল ফটকে টিকটক ভিডিও বানানোর পর সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন শিউলী। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা শুরু হয়। অনেকেই তাকে গ্রেফতারের দাবি জানান।
গ্রেফতার হওয়ার আগে শিউলীর সঙ্গে কথা হলে তিনি জানান, "টিকটক করা আমার শখ। এজন্য ভিডিওটি তৈরি করেছিলাম। তবে থানার সামনে এটি করা ঠিক হয়নি।"
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "ভিডিওটি আমাদের অজান্তেই ধারণ করা হয়েছে। সংবাদকর্মী ও সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পারি। তাকে আটক করার পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি