ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
এবার শূন্যরেখায় বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন; বিজিবির বাধা
ডুয়া নিউজ : সীমান্তে শূন্যরেখায় থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপতৎপরতা। এবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করছে বিএসএফ। তবে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল (অব.) মাসুদুর রহমান।
জানা গেছে, রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বরের পাশে শূন্যরেখায় একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভারতীয় বিএসএফ ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্লিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে ওই সিসি ক্যামেরা স্থাপন করেছে। পরে সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিএসএফকে ডেকে এর কড়া প্রতিবাদ জানায় বিজিবি সদস্যরা। সেইসঙ্গে সিসি ক্যামেরা অপসারণ করতে বলেন তারা। তবে বিকেল পর্যন্ত এ নিয়ে বিজিবি–বিএসএফের একাধিক আলোচনা হলেও ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।
স্থানীয়রা জানিয়েছেন, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২০০ বছরের পুরাতন আলোচিত দুদেশের এক মসজিদটি পুনর্নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আঁধারে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদুর রহমান বলেন, ‘শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। মঙ্গলবারও পতাকা বৈঠক হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি