ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কৃষি উন্নয়নে ২০ হাজার কি.মি খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষিতে সেচব্যবস্থা জোরদার ও উৎপাদন বাড়াতে দেশব্যাপী নতুন খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নদী-খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে জোয়ার-ভাটার পানি সহজে কৃষিজমিতে পৌঁছায়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় খাল খনন কর্মসূচির ফলে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছিল—এটি এখন প্রতিষ্ঠিত বাস্তবতা। পরে অনেক খাল অচল হয়ে পড়ায় কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুনভাবে দেশজুড়ে খাল পুনঃখনন উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, সরকার দলীয়করণের পথে নয়, জনগণের আস্থাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। জনগণ ভোট দিলে সরকার থাকবে, না দিলে থাকবে না—তবে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা সত্যিকার অর্থে জনগণের সেবায় নিয়োজিত হতে পারে এবং কার্যকর ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী জানান, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা সরকারের রয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বরিশালের এই পুনঃখনন কার্যক্রম সেই জাতীয় পরিকল্পনার অংশ। পাশাপাশি বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ লাগানো শুরু হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)