ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রোজায় কমদামে খাদ্য পাবে ১০ লাখ পরিবার: খাদ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদপক: আসন্ন রমজানকে সামনে রেখে সারা দেশে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহের বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সুলভ মূল্যে খাদ্যদ্রব্য দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ উদ্যোগ বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং অসাধু চক্রের অপতৎপরতা কমাতে ভূমিকা রাখবে। প্রয়োজনে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জেলার বাজারদরের তুলনায় কম দামে পণ্য সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, জেলা পর্যায়ে গরুর মাংস ৭০০ টাকা করে, আমরা নির্ধারণ করেছি সাড়ে ৬০০ টাকা। ডিমের দাম ৭ টাকা করে নির্ধারণ করেছি, ঢাকায় ৮টা করে বিক্রি হচ্ছে। আমরা প্রত্যেকেটি জিনিস জেলার যে মূল্য রয়েছে, তার চেয়ে কম মূল্যে সরবরাহ করছি। মূলত নিম্ন আয় ও প্রান্তিক মানুষের কাছে যাতে সহজলভ্য হয়। রোজার মধ্যে তাদের প্রোটিন ও ভালো খাদ্যের প্রয়োজন হয়। সেই বিবেচনাতেই আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অস্থিতিশীলতা তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিরোধে সরকার সতর্ক রয়েছে। এই কর্মসূচি সেই প্রচেষ্টারই অংশ।
পোল্ট্রি খাতের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন,পোল্ট্রি শিল্প যাতে টিকে থাকে, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য আমরা পদক্ষেপ নেব। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং এ শিল্প যাতে টিকে থাকে সে অনুযায়ী আমি ব্যবস্থা নেবো।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক শাহজামান খান তুহিন এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর