ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নীতি সুদহার অপরিবর্তিত রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
ডুয়া ডেস্ক : বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। আগামী জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতোই ৯ দশমিক ৮ শতাংশ রাখা হয়েছে। তবে গত ডিসেম্বর পর্যন্ত এই প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন মেয়াদের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, মূল্যস্ফীতি ৭-৮ শতাংশ নামিয়ে আনা হবে। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ। গত ডিসেম্বরে যা হয়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।
মুদ্রানীতি ঘোষণার আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও জানুয়ারির মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি।
মূল্যস্ফীতি কমানোকে সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে নির্ধারণ করা হয়েছে। জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমে এসেছে, যা ডিসেম্বরের ১০ দশমিক ৮৯ শতাংশের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।
এ অবস্থায় আপাতত নীতি সুদহার আর বাড়ানো হয়নি এবং শিগগিরই তা কমানোরও পরিকল্পনা নেই। এদিকে, গত ডিসেম্বর মাসে বহির্বিশ্বের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেনের ভারসাম্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
চলতি হিসাব ও আর্থিক হিসাবে উদ্বৃত্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে স্থিতিশীল রয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতির কারণে ডলারের মূল্য ১২২ থেকে ১২৪ টাকার মধ্যে স্থিতিশীল আছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংক আপতত বড় কোনো পরিবর্তন আনেনি।
যদি মূল্যস্ফীতি আরও কমে আসে, তবে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে ধীরে ধীরে নীতি সুদহার কমানো হবে। তবে এর আগ পর্যন্ত সুদহার অপরিবর্তিত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক