ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সচিব পদে পদোন্নতি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মাহবুব কবীর মিলন
ডুয়া ডেস্ক : সচিব পদে পদোন্নতি পাওয়া ১১৯ জন কর্মকর্তার মধ্যে ৫০ জনই ১৯৮২ ব্যাচের। তবে একই ব্যাচের হলেও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের নাম। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন মিলন। এতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন-
‘মাননীয় প্রধান উপদেষ্টা স্যার! পদোন্নতি বঞ্চিত কমিটি থেকে প্রথমে আমাদের সবাইকে বলা হয়েছিল, অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হবে না। কারণ অতিরিক্ত সচিব, প্রশাসনের সর্বোচ্চ পদোন্নতি প্রাপ্ত পদ। আমরা অতিরিক্ত সচিবরা তা মেনে নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, ১১৯ জনের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিবকে সচিব করা হয়েছে, যার মধ্যে ৪৫ জনই একই ব্যাচের। এর মধ্যে অনেকেই কোনো প্রকার বঞ্চনার স্বীকার হননি। স্যার, আপনার কাছে প্রশ্ন-
১. পাঁচ সদস্য কমিটির তিনজন সদস্য অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিব। তিনজন অতিরিক্ত সচিব এবং একজন যুগ্ম সচিব, সচিব পদে পদোন্নতির সুপারিশ করার ক্ষমতা এবং যোগ্যতা রাখে কি না। এমনকি অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সুপারিশ করতে পারে কি না।
২. যে ৫১ জন অতিরিক্ত সচিবকে সচিব পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের কে কতটুকু বা আদৌ বঞ্চনার স্বীকার হয়েছিলেন কি না, তা তদন্ত করে রিপোর্ট প্রকাশ ও যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
৩. এই কমিটির সম্পূর্ণ সুপারিশ প্রকাশ করা হোক।
স্যার, আমাদের পাওয়ার আর কিছু নেই। কিন্তু বৈষম্যের স্বীকার হয়েছি কি না, তা জানার অধিকার আমাদের সবার আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি