ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিদেশি পিস্তলসহ আটক ব্যাংক কর্মকর্তা
ডুয়া ডেস্ক : ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ।
জানা যায়, সোহেল রানা ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম তার বাড়িতে অভিযান চালায়। বাড়ি তল্লাশি করে তার শয়ন কক্ষে বিছানার নিচে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সোহেল রানার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই অনুযায়ী অভিযানে গিয়ে তার শয়ন কক্ষে বিদেশি পিস্তলটি পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে। সোহেলকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি