ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশনের এত বদনামের কারণ জানালেন সিইসি
ডুয়া নিউজ : নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিইসিকে মানুষ এত গালি দেয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো? ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো- পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ইসি বিটের সাংবাদিকের সংগঠন আরএফইডি’র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দীন আরও বলেন, রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে (ইসি) সপে দেয়ার কারণে দেশের নির্বাচন ব্যবস্থা সংকটে পড়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনতে সংস্থাটির ওপর রাজনীতিকদের প্রভাব বিস্তার বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, "আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্য আমাদের বাংলাদেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয় - যদি না আমরা সবার সহযোগিতা পাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি