ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশজুড়ে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৩০৮
ডুয়া নিউজ : গত শনিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘অপারেশন ডেবিল হান্ট’। যৌথ বাহিনীর চালানা বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত সারা দেশে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সূত্র জানিয়েছে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় শনিবার এই সিদ্ধান্ত হয়।
এদিকে, আজ দুপুরে সচিবালয়ে "অপারেশন ডেভিল হান্ট" বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, “দেশের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, “যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছেন, তাদের দিকে নজর রাখা হচ্ছে।”
এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করবে, তাদের অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আটক করা হবে”। তিনি আরও বলেন, “যতদিন না শয়তান শেষ হচ্ছে, ততদিন এ অপারেশন চলতে থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি