ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বর্ণ পাচারকালে বিমানবন্দরে আটক বেবিচকের নিরাপত্তাকর্মী
ডুয়া ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এসময় ওই নিরাপত্তা কর্মীর কাছ থেকে বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
পাচারের উদ্দেশ্যেই ওই নিরাপত্তাকর্মী স্বর্ণগুলো বহন করছিলেন বলে জানিয়েছে এনএসআই।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ।
তিনি জানান, আটক ওহিদুরের কাছ থেকে বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ছাড়া চুক্তির ১ হাজার ২৫০ সৌদি রিয়ালও পাওয়া গেছে তার কাছ থেকে। তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় সৌদিয়া এয়ারলাইনসের (এসভি-৮০৪) রিয়াদ থেকে আলামিন নামে ঢাকা ফ্লাইটের এক যাত্রী স্বর্ণ বহনের দায়িত্ব দেন ওহিদুর। ওই স্বর্ণ বিমানবন্দরের বাইরে অপেক্ষা করা লিটন নামে একজনের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ।
এর বিনিময়ে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কাউছার মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি