ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কতদিন চলবে ‘অপারেশন ডেভিল হান্ট’, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল শেষ না হবে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে, শুক্রবার গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এই অপারেশনের প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে বহু আওয়ামী নেতাকর্মী।
এই অবস্থায় যৌথবাহিনীর এমন অভিযান ঠিক কতদিন চলবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই প্রশ্নের এবার জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে।
এদিকে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি