ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
চীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি বৃত্তি ২০২৫-২৬: আবেদন গ্রহণ শুরু
ডুয়া ডেস্ক : চীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যে কোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা চীন সরকারের এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তিটি চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি) দ্বারা অর্থায়িত হবে।
যেসব সুযোগ-সুবিধা পাবেন: নির্বাচিত শিক্ষার্থীরা চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি এবং আবাসন ফি মওকুফ করা হবে। স্বাস্থ্যবিমার ব্যবস্থাও থাকবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য মাসিক ৩ হাজার চায়নিজ ইউয়ান এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান প্রদান করা হবে।
বৃত্তির সময়কাল: স্নাতকোত্তর ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ২-৪ বছর। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ২-৩ বছর। এ ছাড়া ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়। আর ডক্টরেট ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ৪-৫। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ৪-৫ বছর। ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ: স্নাতকোত্তরে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, রাসায়নিক প্রকৌশল ও রসায়ন স্কুল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুল, মহাকাশবিদ্যা স্কুল, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন স্কুল, সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুল, পরিবেশ স্কুল, স্থাপত্য স্কুল। অন্যদিকে পিএইচডির জন্য ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, বৈদ্যুতিক প্রকৌশল ও অটোমেশন স্কুল, শক্তিবিজ্ঞান ও প্রকৌশল স্কুল।
আবেদনের প্রয়োজনীয় তথ্য: চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র অনলাইন সিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট, দুটি সুপারিশপত্র, শারীরিক পরীক্ষার সনদ, গবেষণা পরিকল্পনা, নন-ক্রিমিনাল সনদ।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই চীনের নাগরিকত্ব থাকা যাবে না। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩৫ বছরের কম বয়সী হতে হবে। আর ডক্টরেট ডিগ্রির জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ৪০ বছরের কম বয়সী হতে হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরাএখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো