ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
চাকরি ফিরে পাচ্ছেন চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্য
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো ১ হাজার ৫২২ পুলিশ সদস্য পুনরায় তাদের চাকরিতে ফিরছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
পুলিশ সদরদপ্তরের সূত্র অনুযায়ী, পূর্ববর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে এই সংখ্যক পুনর্বহাল আবেদন গৃহীত হয়েছে।
উল্লিখিত আবেদনকারীদের মধ্যে রয়েছেন কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।
পুলিশ সদর দপ্তর জানায়, গত বছর আগস্টে একটি কমিটি গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন একজন ডিআইজি। এই কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে।
তবে যারা বরখাস্তের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।
পাশাপাশি যারা বরখাস্ত বা অপসারণ আদেশের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেননি, তাদের পুনর্বহালের বিষয়টিও আইনগত কারণে গ্রহণযোগ্য হয়নি।
নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা অন্য কোনো ফৌজদারী মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও পুনর্বহাল করা সম্ভব হয়নি।
পুলিশ সদরদপ্তর চাকরিচ্যুত এসব পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলাপরিপন্থী আচরণ থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান